1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্যকে জবাই করে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি |

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্রাইমজোন খ্যাত পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় লুলু আল মারজান (৩৮) নামক এক নারীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিহত লুলু আল মারজানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লুলু আল মারজান ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফের স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নিহত লুলু আল মারজানের পারিবারিক সূত্রে জানা গেছে , স্থানীয় ইউচুপ নামের এক ব্যক্তি এ হত্যাকান্ড ঘটায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইউচুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগেও সে র্যা বের হাতে মাদক নিয়ে গ্রেফতার হয়েছিল।
স্থানীয়রা বলছেন, মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া শেখ মোহাম্মদ আলী জানান, নিহত লুলু আল মারজানের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট