1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে পানবাহী ট্রাক উল্টে নিহত-১, আহত-৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে কানেকটিং সড়ক থেকে উঠার সময় পানবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। রবিবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ চৌকিদার পাড়া সড়কের মাথায় এ দূর্ঘটনা ঘটে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান জানান,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী চৌকিদার পাড়া পানবাহী একটি ট্রাক উল্টে গিয়ে হাসান আহমদ (৩৫) নামে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়ার ছৈয়দ আহমদের ছেলে। তিনি একজন শ্রমিক। এসময় আহতদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তারা দুর্ঘটনা কবলিত ট্রাকটির শ্রমিক বলে জানান পুলিশের এ পরিদর্শক।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক মশিউর রহমান জানান, রাতে উপজেলার শিলখালী বাজার থেকে পান ভর্তি করে একটি ট্রাক টেকনাফ সদরের উদ্দ্যেশে রওনা দেয়। গাড়ীটি অভ্যন্তরীন সংযোগ হয়ে মেরিন ড্রাইভ সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাক চাপায় ৪ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
নিহতের মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান পুলিশের এ পরিদর্শক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট