1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন সম্পাদক রতন ত্রিপুরা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ ১১টি মামলার রয়েছে দাবি পুলিশের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আগামীকালের ঘোষিত অবরোধে একটি বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল রতন ত্রিপুরা। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতিতি টের পেয়ে অন্যরা কৌশলে পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান।

এদিকে গ্রেফতারকৃত রতন ত্রিপুরার বিরুদ্ধে গাড়িতে আগুন, ভাঙচুর, পিকেটিং ও বিশৃঙ্খলার নেতৃত্বদানের অভিযোগে সদর থানাসহ একাধিক থানায় ১১টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

নাশকতার অভিযোগে জেলার মাটিরাঙার গুমতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইব্রাহিম মিয়া, মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন ও মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রমজান আলীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট