1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

খাগড়াছড়িতে ৬ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা দিয়েছে পুনাক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৭২৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি।

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন পর্যায়ে সফল নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী রেহানা ফেরদোসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক।

এ উপলক্ষে আলোচনা সভার পরপরেই জেলার সফল নারী উদ্যোক্তা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন নারীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।

এদিন সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা ও সনদপত্র পেয়েছেন শেফালিকা ত্রিপুরা, শাপলা দেবী ত্রিপুরা, শাহনাজ সুলতানা, নিগার সুলতানা, নিপু ত্রিপুরা ও বিথী হাওলাদার। তারা এই সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ও পুনাকের এমন উদ্যোগকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানান।

আলোচনা সভায় অতিথি বক্তারা বলেন, নারীরা আজ অনেক ত্যাগ স্বীকার ও ধৈর্য্যের জন্য সফল। তাদেরকে দেখে অন্যরাও অনুপ্রেরণা পাবে। নতুন প্রজন্মরা তাদেরকে দেখে শিখবে এবং জানবে। খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি নারীদের নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের মানবসেবামূলক কাজ করে আসছে পুনাক। পুলিশ নারী কল্যাণ সমিতির এমন উদ্যোগ এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সব ভালো কাজের সাথে পুনাক সবসময় পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট