1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নোয়াখালীতে চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি|

ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ ও ছাত্র ধর্মঘট করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স) শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্ম সংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

১৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাট্স) ক্যাম্পাসে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা দাবীর সমর্থনে স্লোগান দিয়ে অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাট্স ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যার ফলে সারা দেশের সকল সরকারি, বে-সরকারি ম্যাট্স শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

তারা আরও বলেন, তিন বছর ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়েছে। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়ে তারা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার দাবী জানান। এসময় বক্তব্য রাখেন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাফফার, মোশাররফ হোসেন, রাসেল, মাহবুব, আজগর হোসেন রাজু ও আলা উদ্দিন ফায়েল সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট