1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

বান্দরবান সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ঘরে উঠবেন ৪৫ ভূমিহীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের সদর উপজেলার ৬টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভুমি) নার্গিস সুলতানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদ কর্মীরা। এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ জানান, আগামী ২২শে মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, এবারে ২০২২-২৩ অর্থ বছরে ৪র্থ পর্যায়ের ১ম ধাপে বান্দরবান সদর উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ৩৬টি পাকা এবং ৯টি মাচাং ঘর নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। যার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাজবিলা ইউনিয়ন পরিষদে ৭টির মধ্যে পাকা ৫টি ও মাচাং ঘর ২টি, সুয়ালক ইউনিয়ন পরিষদে পাকা ঘর ৮টি, টংকাবতী ইউনিয়ন পরিষদে পাকা ঘর ৫টি, জামছড়ি ইউনিয়ন পরিষদে ৮টি তার মধ্যে পাকা ৫টি ও মাচাং ঘর ৩টি, কুহালং ইউনিয়ন পরিষদে ৮টি পাকা ৬টি ও মাচাং ঘর ২টি এবং সদর ইউনিয়ন পরিষদে ৯টি তার মধ্যে পাকা ৭টি ও মাচাং ঘর ২টি মোট ৪৫টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। যার কার্যক্রম চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট