1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

যুক্তরাষ্ট্রের ৮৮ শতাংশ প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৪৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৮৮ শতাংশ প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। এ ধারা গত ২৮ বছর যাবতই অব্যহত রয়েছে। প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা, জর্জ ডব্লিউ বুশসহ এই তালিকায় রয়েছেন অনেকেই। তাই ইতিহাস বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পক্ষেই কথা বলছে।

আর মাত্র একসপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ৩ নভেম্বর নির্বাচনে ট্রাম্প যদি জিততে না পারেন তবে, ২৮ বছর পর ঘটবে ব্যতিক্রমি ঘটনা। শেষবার ১৯৯২ সালে বিল ক্লিনটনের কাছে জর্জ এইচ ডব্লিও বুশ পুনর্নির্বাচনে হেরে যান।

বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা করছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাইডেন। যদিও যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার কারণে বাস্তবে এসব জরিপের উল্টো ফলাফল হওয়ার প্রমাণ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট অফিসের ২৩১ বছরের ইতিহাসে ৪৫ জন প্রেসিডেন্টের মধ্যে মাত্র ১০ জন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে পারেননি। যদিও দলভিত্তিক চিত্রটি এতটা মারাত্মক নয়। গত ১০০ বছরে ২৫টি প্রেসিডেন্ট নির্বাচনে ১১ বার ক্ষমতাসীন দল হেরে গেছে। ছয়বার ডেমোক্র্যাট ও পাঁচবার রিপাবলিকানদের ক্ষেত্রে এমনটা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জিততে প্রথমবারের মতো ব্যর্থ হন জন অ্যাডামস। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট অ্যাডামস ১৭৯৭ থেকে ১৮০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট থাকাকালীন অ্যাডামস নিউইয়র্ক সিটির বন্দরে একটি বণিক জাহাজ আটকে দেয়ার ঘটনায় ফ্রান্সের সঙ্গে কুয়াশি যুদ্ধে জড়ি পড়েন। পরবর্তী নির্বাচনে রিপাবলিকান দল দুইজন প্রার্থী দিলে তিনি তৃতীয় স্থান লাভ করেন। সেবার থমাস জেফারসন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অন্যদিকে ১৯৯২ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটনের কাছে পরাজিত হয়ে জর্জ এইচ ডব্লিও বুশ পুনরায় নির্বাচনে জয়ী হতে ব্যর্থ হওয়া সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। ৪১তম মার্কিন প্রেসিডেন্ট বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এর আগে ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি সিআইএর পরিচালক ছিলেন। প্রেডিডেন্ট হিসেবে বুশ উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। ২০০০ সালে তার ছেলে জর্জ ডব্লিও বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং বারাক ওবামা দায়িত্ব গ্রহণের আগে তিনি দুই মেয়াদ পূর্ণ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট