1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহারের ঘরে উঠবেন ৪৩৯ পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি |

সরকার ঘোষিত দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল ৪৩৯ পরিবার।  বুধবার (২২ মার্চ) সকালে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উপহার ঘর প্রদান করেন।  রাঙামাটি জিমনেসিয়াম মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট ৪হাজার ৫৩৪টি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ১ হাজার ৪৭৭টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৪০টি এবং চতুর্থ পর্যায়ে ৩৯৯টিসহ মোট ৪৩৯ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে হস্তান্তর ঘরের সংখ্যা হলো ১ হাজার ৯১৬টি। অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন ২ হাজার ৬১৮টি পরিবারের মধ্যে থেকে চতুর্থ পর্যায়ে আরও ২১৩টি ঘর প্রদানের জন্য ঘর নির্মাণ কাজ চালু রয়েছে। প্রথম থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত সর্বমোট ১ হাজার ৯১৬টি ঘর নির্মাণে সরকারি অর্থ খরচ হয়েছে ৪০ কোটি ৫৭ লাখ ৮২হাজার ৫০০ টাকা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট