1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রামুতে যাত্রীবেশে পাচারকালে ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি |

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী সিএনজি তল্লাসি করে ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ। আটক মাদক কারবারী আবদুর রহিম (২৮)। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। মঙ্গলবার (২১ মার্চ) আনুমানিক ৪ টায় রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন জানান, ২১ মার্চ, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. আবুল মনছুর রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে মাদক কারবারি আবদুর রহিমকে আটক করেন। তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩ হাজার ৬০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১১ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আবদুর রহিম দীর্ঘদিন মাদক চোরাচালানে জড়িত। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট