1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

রামুতে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫১২ বার পড়া হয়েছে

 

রামু প্রতিনিধি ।

কক্সবাজারের রামুতে উপুর্যপুরি ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রামু থানা পুলিশ ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত হাবিব উল্লাহর পিতা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানান, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। এখন মৃতদেহ নিয়ে ব্যস্ত আছেন। পরে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন তারা।

জানা যায়, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শুক্কুর হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জামিনে মুক্তি পান তিনি।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এতে কোন সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সূত্র- পার্বত্য নিউজ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট