1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লামায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে খুন হলেন বড় বোন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে খুন হয়েছেন সামশুন্নাহার বেগম (৪৮) নামের এক নারী। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। নিহত সামশুন্নাহার বেগম বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আহমদের মেয়ে ও আলী আজমের স্ত্রী। এ ঘটনায় ঘাতক সৎ ভাই শহর আলী (২৪) কে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, দুই স্ত্রী, ১০ ছেলে মেয়ে সহ জমি ও গবাদি পশু রেখে ৭-৮ বছর আগে মারা যান বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে মা, ভাই ও বোনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার দুপুর ১২টার দিকে সামশুন্নাহার বেগম গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎ মা সাকেরা বেগম ও ভাই শহর আলীর সাথে সম্পত্তি ভাগাভাগির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম সংঘবদ্ধ হয়ে সামশুন্নাহার বেগমকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সামশুন্নাহার বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক শহর আলী ও সৎ মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, ছৈয়দ আহমদ মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে ছেলে মেয়েদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে বুধবার দুুপুরের দিকে ভাই বোনদের মধ্যে ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, সামশুন্নাহার বেগমকে হত্যার ঘটনায় অভিযুক্ত শহর আলীকে আটকের পাশাপাশি সৎ মা শাকেরা বেগমকেও জিঙ্গাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট