1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লামায় বন্যা পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল কারিতাসের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
গত আগস্টের প্রথম সপ্তাহে অতি বর্ষনের পর বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহ জরুরি ত্রাণ সামগ্রী প্রদান শুরু করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ। বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নে এ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ভোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের টিম লিড়ার এজেএম মাজহারুল ইসলাম ও উপজেলা ফোকাল পার্সন মো. মামুন সিকদার, ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণে সহতায়তা প্রদান করে স্থানীয় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এর আগে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস্, জার্সি সরকার ও সিআরএস-এর আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙ্গামাটি সহ কক্সবাজার জেলায় মোট ৩ হাজার ৭৫০ পরিবারকে সহায়তা প্রদান করার প্রকল্প গ্রহণ করে। সংস্থার উপজেলা ফোকাল পার্সন মো. মামুনি সিকদার বলেন, পর্যায়ক্রমে উপজেলার রুপসীপাড়া ও লামা পৌরসভা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ প্রদান করা হবে। তিনি আরও বলেন, প্রদানকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, পোশাক, আশ্রয়ের উপকরণ, জ¦ালানী, রান্নার পাত্র, ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিবার ভিত্তিক নগদ ৫ হাজার ৫০০ টাকা। এছাড়া স্বাস্থ্যবিধি উপকরণ ওয়াশ কিটস্ প্যাকেজ হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি, ২টি জরিক্যান, ৪টি গোসলের সাবান, ৪টি কাপড় ধোয়ার সাবান, ৪টি পুনঃ ব্যবহারযোগ্য সুতির কাপড়, ১টি প্লাস্টিক মগ, ১২ প্যাকেট ওরস্যালাইন, ২ বোতল খাবার পানি এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট