1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি | 
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ৫৪তম জাতীয় সমবায় দিবস’২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ ম্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার মো. মঈন উদিদন।
এতে সহকারি কমিশনার (ভূমি) রুবায়েতে আহমদে ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন। দিবসে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দসহ সদস্যরা অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন- সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সামাজিক ঐক্য সুদৃঢ় হবে। শেষে সফল সমবায় সমিতির আদর্শ ছড়িয়ে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট