1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ, প্রায় হাজারো পর্যটক আটকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার) :
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে শনিবার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়েছেন। তাদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।

রবিবার (১৯মার্চ) সকাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনদ্বীপে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বেড়াতে আসা সেন্টমার্টিনদ্বীপে হাজারো পর্যটক অবস্থান করছেন। তাদের আজ ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় তাদের আজও দ্বীপে অবস্থান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দ্বীপে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবুও পর্যটকরা যাতে সমুদ্রে গোসল করতে না নামেন, সে বিষয়ে মাইকিং করে সর্তক করা হচ্ছে।’ তবে এ নিয়ে পর্যটকদের মধ্যে এখনো পর্যন্ত কোনো আতঙ্ক নেই বলে জানা গেছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও টুরিজম ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, হাজারো পর্যটক এখনো দ্বীপে অবস্থান করছে। এ ছাড়া তাঁর কটেজে যেসব পর্যটক রয়েছেন, তারা দুদিনের জন্য কক্ষগুলো ভাড়া নেন। যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে। যে কোন সময় পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকেরা ফিরে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

সেন্টমার্টিনদ্বীপে বেড়াতে আসা গাজীপুরের এক ব্যবসায়ী মোখলেছুর রহমান বলেন, ‘পরিবার নিয়ে বেড়াতে এসে আটকা পড়েছি। আমার পরিবার একা নয় অনেকেই আটকা পড়েছেন। সমুদ্র উত্তালের কারণে আজ কোনও জাহাজ দ্বীপে আসবে না। ফলে আমাদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদ ও কেয়ারি ডাইনিং এন্ড ক্রুজের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, দুর্যোগপূর্ণ
আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় কোনও জাহাজ দ্বীপে যায়নি। দ্বীপে বেড়াতে এসে অনেক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।’

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শনিবার এই নৌ-পথে ছয়টি জাহাজে করে হাজারের বেশি পর্যটক দ্বীপে বেড়াতে আসে। তাঁদের আজকে ফেরা হবে না। আবহাওয়া স্বাভাবিক হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট