1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি |

রাঙামাটি জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ ৭-৮জনের অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করলেন অধিকারবঞ্চিত শ্রমিক ইউনিয়নের অটোরিকশা (সিএনজি) চালকরা। তাদের অপকর্ম ও অনিয়ম দুর্নীতি ঢাকতে সাজানো হিসাবপত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সভাপতি পরেশ মজুমদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। পরেশ মজুমদার ও মিজানুর রহমান বাবুর অপকর্ম তুলে ধরে তারা বলেন, নির্বাচনে পরাজিত গুটিকয়েক সদস্য বর্তমান নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে অটোরিকশা শ্রমিক সংগঠনের ঐক্য বিনষ্টের অভিযোগ করেছেন। রাঙামাটি প্রেস ক্লাবে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকা এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এসব অভিযোগ করেন। তিনি বলেন, সমিতির একটি জায়গা ক্রয় সংক্রান্ত বিষয়ে সংগঠনের সদস্যরা নানা অপপ্রচারের মাধ্যমে সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।এই বিরোধ নিরসনে শ্রম অধিদপ্তরের নির্দেশনায় আগামী ১১ সেপ্টেম্বর বিকালে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমিতির দপ্তরে সভা আহবান করা হয়েছে। সাধারণ সদস্য আবুল হাসেম,অলি আহম্মদ, সবুজ, কালাম, গৌতম, মনসুর ও রফিক বলেন, সাবেক সভাপতি পরেশ মজুমদার ও মিজানুর রহমান বাবুসহ ৭-৮জন মিলে ঘাগড়াতে অটোরিকশা সমিতির নামে জমি ক্রয় করবে বলে সাধারণ সদস্যদের ভবিষ্যৎ তহবিল থেকে ১ কোটি টাকা উত্তোলন করে। ওই এককোটি টাকা থেকে ৮৫ লক্ষ টাকা দিয়ে ঘাগড়াতে জমি ক্রয় করে। মূলতঃ ওই জমির দাম সর্বোচ্চ ৩০লক্ষ টাকা হবে। বাকি টাকাগুলো সভাপতি পরেশ মজুমদার, মিজানুর রহমান বাবুসহ তারা ৭-৮ জন মিলে আত্মসাৎ করেন। অভিযোগে তারা আরো বলেন, গত ১৫ জানুয়ারি ২০২২ নির্বাচনের পর থেকে তারা সংগঠনে অনিয়ম দুর্নীতি করে আসছে। তাদের এসব অনিয়ম দুর্নীত ঢাকতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তারা সাধারণ সদস্যদের চাঁদার প্রায় ৯০ লক্ষ টাকা আত্মসাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট