1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

অনিয়ম তদন্তে ধীরতা, বহাল তবিয়ত উখিয়ার শিক্ষা অফিসার গুলশান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

উখিয়া প্রতিনিধি |

 

উখিয়ায় উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত সম্পন্ন হওয়ার ১২ দিন অতিবাহিত হলেও প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন। যার ফলে বহালতবিয়তে অনিয়ম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত এই শিক্ষা অফিসার। এদিকে তদন্ত কার্যক্রমের ধীরতা নিয়ে অভিযোগকারীদের কেউ কেউ সংশয় প্রকাশ করলেও অভিযোগকারী ও সাংবাদিক নেতা জসিম আজাদ তদন্ত শতভাগ সুষ্ঠু হবে বলে আশা করেছেন।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষার স্বার্থে নিশ্চয় নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তিনি এবিষয়ে আমাদের আশ্বস্তও করেছেন। তবে তদন্ত কার্যক্রমের ধীরতা কখনো শুভ লক্ষণ নয়, সেদিকেও আমরা সর্তক দৃষ্টি রেখেছি।

তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনো চূড়ান্ত করতে পারিনি। দাপ্তরিক বিভিন্ন কাজের চাপে একটু সময় হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত প্রতিবেদনের কাজ শেষ করবো।

উল্লেখ্য যে, গত ২২ মার্চ সকালে উখিয়া উপজেলা শিক্ষা অফিসে তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা এ তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা ধরে এ তদন্ত কার্যক্রম চলছিল।

এর আগে উখিয়ায় উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তারের বিরুদ্ধে জৈষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়া, বিধি লঙ্ঘন করে প্রেষণে পাঠোনো, স্বেচ্ছাচারিতা, অশালীন ব্যবহারসহ নানা অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেছিলেন উপজেলা শিক্ষা অফিসারের অধীন কয়েকজন শিক্ষক ও সাংবাদিক জসিম আজাদ। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক ড. মো. শফিকুল ইসলাম এই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

অবশ্য, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক ড. মো. শফিকুল ইসলামের প্রেরিত চিঠিতে পত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া নির্দেশনা ছিলো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট