1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

আলীকদমের চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান সহ ৫ জন কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি  |

জমি দখলের চেষ্টা ও শারীরিক নির্যাতনের ফৌজদারি মামলায় বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল উদ্দিনসহ তার পরিবারের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার (১২জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জয়নাল আবেদিনসহ তার পরিবারের সদস্যরা জামিনের আবেদন করলে বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (এও) মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

এই মামলায় জেলহাজতে পাঠানো হয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, তার ভাই জামাল উদ্দিন, কামাল উদ্দিন, মহিউদ্দিন ও বাবা নুরুল কবির। তারা সবাই ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়া এলাকার বাসিন্দা।

জেলা ও দায়রা জজ আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ মে সকালে মামলার আসামিরা একই ইউনিয়নে পাশ্ববর্তী শিবাতলী এলাকার বাসিন্দা ওমর ফারুকের ৫ একর জমি দখলের চেষ্টা করেন। এসময় ওমর ফারুক বাধা দিলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এতে তাকে গুরুতর আহত করে এবং আসামিরা আহত ওমর ফারুকের ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তার স্ত্রীর শ্লীলতাহানি করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

গত ৮ মে ১৯ জনকে আসামি করে ওমর ফারুক বাদী হয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলা হওয়ার পর হাইকোর্ট গত ৩১ মে জয়নাল উদ্দিনসহ পাঁচ আসামিকে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আসামিরা ৫ জুলাই আদালতে আত্মসমর্পন করলে, আদালত ১২ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট