1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি। 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম চ্যালেঞ্জিং দৌড় প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন – এডিশন থ্রি’। শুক্রবার ভোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়।  এ ম্যারাথনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে চারশ দৌড়বিদ।

এবারের দৌড় অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত আলীকদম–পোয়ামুহুরী সড়ক ধরে কুরুকপাতা পর্যন্ত। দুর্গম পাহাড়ি এ রুটটি দৌড়বিদদের জন্য বাড়তি অ্যাডভেঞ্চার ও কঠিন চ্যালেঞ্জ তৈরি করে।

২৫ ও ৫২ কিলোমিটার—দুই ক্যাটাগরির এই আল্ট্রা ম্যারাথনে তরুণ থেকে সত্তরোর্ধ বিভিন্ন বয়সের ৪৩৫ জন দৌড়বিদ অংশ নেন। নিয়মিত ম্যারাথনের চেয়েও দীর্ঘ দূরত্ব অতিক্রম করায় ইভেন্টটি বিশেষ গুরুত্ব বহন করে।

“For Wildlife, For Earth” প্রতিপাদ্যে আয়োজিত এই দৌড়ের লক্ষ্য পাহাড়ি বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী, বিশেষ করে রাজধনেশ পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি।
সম্পূর্ণ দাতব্য এ উদ্যোগ থেকে অর্জিত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে আলীকদম ও লামা অঞ্চলের আদিবাসী শিশুদের শিক্ষা সহায়তায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট