1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আলীকদমে উপজেলা বিএনপির জনসমাবেশ সফল করার প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

 

আলীকদম প্রতিনিধি |

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপির আয়োজিত ২৬ মে জনসমাবেশ সফল করার লক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২২ মে) বেলা সাড়ে ১২ ঘটিকার সময় আলীকদম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পানবাজার সংলগ্ন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাশুক আহমেদের সভাপতিত্বে বিএনপির গৃহীত আগামী ২৬ মে জেলা বিএনপির জনসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাশুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপর যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. জাবেদ রেজা সাধারণ সম্পাদক বান্দরবান জেলা বিএনপি।

উপজেলা বিএনপির আয়োজিত প্রস্তুুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবিদ সহ সভাপতি বান্দরবান জেলা বিএনপি, মো আবুল কালাম সভাপতি ১নং আলীকদম সদর ইউনিয়ন বিএনপি, মো. মারুফ উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলীকদম উপজেলা যুবদল, আলীকদম উপজেলা যুবদল, মো. মীর কাসেম ছোট্রু সদস্য সচিব আলীকদম উপজেলা যবদল, মো. ফরিদ উদ্দিন আহ্বায়ক ৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপি, মো. নুরুল সাফা ভূইয়া বাবু আহ্বায়ক আলীকদম উপজেলা ছাত্রদলসহ আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুুতি সভায় বক্তারা বলেন,কেন্দ্রীয় ভাবে ঘোষিত আগামী ২৬ মে জনসমাবেশ কর্মসূচি সফল করার অংশ হিসেবে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জনসমাবেশ কে সফল করার নির্দেশনা দেন জেলা নেতারা।

বক্তারা আরও বলেন,আওয়ামী ফ্যাস্টিস সরকারের আমলে উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট