1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
আলীকদম প্রতিনিধি | 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন করা হযেছৈ। আলীকদম সেনাবাহিনীর ৩১ বীর’র উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শান্তির পায়রা উড়িয়ে এই উৎসবের সূচনা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়, যা আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর আলোচনা সমাবেশের মাধ্যমে উৎসবটি শেষ হয়। এতে  আলীকদম সেনা বাহিনীর জোন কমান্ডার (৩১ বীর) লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির ভিত্তি গড়ে উঠেছে এবং দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত থেকে জাতি মুক্ত হয়েছে।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিদের স্হান হবে না। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আপনাদের পাশে আছে।”

জোন কমান্ডার আরও বলেন, “পথভ্রষ্ট তরুণদের হাতে তুলে দেওয়া অস্ত্র পাহাড়ের নিরহ মানুষের উপর ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা কাজ করছে। আগামীতেও পাহাড়ি-বাঙালি একসাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে”। তিনি পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাটসহ অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, আলীকদম জোনের মেজর হাফিজুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রতিনিধি আগস্টিন ত্রিপুরা, ম্রো কল্যাণ ছাত্রবাসের পরিচালক ইংলক ম্রো, মৌজা হেডম্যান অংহ্লাচিং মার্মা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনার পর হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্থানীয় জনগনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।  শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট