1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

আলীকদমে শেখ হাসিনার উপহার পাচ্ছে বন্যার ক্ষতিগ্রস্ত ১২শত পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

আব্দুর রহমান, আলীকদম|

বান্দরবান আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে  ত্রান বিতরণ উদ্ভোধন করেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব। প্রতিটি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ – রশুন, মশলাসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দুংড়িমং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাস, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমর রঞ্জন বড়ুয়াসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভুসহ তিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১২শত প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, বন্যা কবলিত আলীকদম উপজেলায় সদর ইউনিয়নের বাজার পাড়া, চিউনিপাড়া, আমতলী। চৈক্ষ্যং ইউনিয়নের মংচিং হেডম্যান পাড়া শিবাতলী পাড়া আবুল কাশেম পাড়া ফুটের ঝিরি থোয়াইছিং হেডম্যান পাড়া।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট