1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

আলীকদমে সেনাবাহিনীর উজ্জীবিত একত্রিশ’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি |

বান্দরবানের আলীকদম সেনাবাহিনীর উজ্জীবিত একত্রিশ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সেনানিবাসের মাতামুহুরী কনভেনশন হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি সহ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম সহ লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে উজ্জীবিত একত্রিশ আভিযানিক ও প্রশাসনিক ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। লামা-আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যাতে উজ্জীবিত একত্রিশ জনসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট