1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত পিসিপি’র নতুন কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা ও সম্পাদক অমল ত্রিপুরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর দুই দিনব্যাপী (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত ২৬তম কেন্দ্রীয় কাউন্সিলে অঙ্কন চাকমা, সভাপতি এবং অমল ত্রিপুরা- সা. সম্পাদক হয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য প্রদানকালে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর পরিচালিত নিষ্ঠুর দমন-নিপীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

পিসিপি’র দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমা’র স্বাক্ষরে আজ রোববার (২৬ মার্চ) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী নদীর পশ্চিম অংশে অনুষ্ঠিত সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন পিসিপি’র সাবেক সভাপতি ও ইউপিডিএফ সংগঠক বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, ইউনাইটেড ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্ট’র সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দপ্তর সম্পাদক সাবিনা চাকমা।

এতে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা। কাউন্সিল দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে পিসিপি নব গঠিত সভাপতি অঙ্কন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বিদায়ী কমিটির সভাপতি সুনয়ন চাকমা, নিউটন চাকমা, নীতি চাকমা, রিতা চাকমা ও এন্টি চাকমা নতুন কমিটি ও পিসিপি’র নেতা-কর্মীদের ওপর প্রয়োজনীয় দিক নির্দেশনা, পরামর্শ প্রদান করেন। সূত্র-পাহাড় বার্তা.কম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট