1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ঈদগাঁওতে বেড়িবাঁধ কেটে পুল নির্মাণ, প্লাবন ঝুঁকিতে গ্রামবাসী ও চিংড়ি ঘের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

 

ঈদগাঁও প্রতিনিধি |

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে উপকূলীয় বেড়িবাঁধ কেটে নির্মাণ করা হয় অবৈধ পুল। যার কারণে সাগরের জোয়ারের পানি প্রবেশের চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে পার্শ্ববর্তী নিম্নাঞ্চলের জনবসতি ও চিংড়ি ঘের। এ শংকায় আতঙ্কিত এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এক প্রভাবশালীর নেতৃত্বে বেড়িবাঁধের ভেতর ও বাহিরের দু’টি চিংড়ি ঘেরের সংযোগ সাধন ও ঘেরে সাগরের পানি প্রবেশ করানোর জন্য সরকারি বেড়িবাঁধ কেটে ঝুঁকিপূর্ন এ পুল বসানো হয়েছে। এলাকাবাসী জানান, কিছুদিন আগে পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামে মহেশখালী চ্যানেলের বেড়িবাঁধ কেটে এই আরসিসি পুল বসিয়েছেন সাবেক মেম্বার মৌলভী আবদুল্লাহ’র নেতৃত্বাধীন প্রভাবশালী সিন্ডিকেট।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬৬/৩ নং পোল্ডারের ইআইপি -২ সুইস গেইট সংলগ্ন উক্ত স্থানের সরকারী বেড়িবাঁধ কেটে ফেলায় পার্শ্ববর্তী ৪/৫ টি গ্রামের শতাধিক পরিবারের বসতি গুলোর মধ্যে প্লাবন আতঙ্ক বিরাজ করছে।

এ দেশ ও জনবিরোধী ঘটনার আতঙ্কিত এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার’র নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন। যার ফলে উক্ত পুল চালু করতে না পেরে পুলের মুখ বন্ধ করে দিতে বাধ্য হয় প্রভাবশালীরা। কিন্তু গতকাল থেকে ফের দৈনিক ২০/৩০ জন শ্রমিক দিয়ে পুলের দুই পাশের মাটি কেটে নিতে শুরু করে। এতে বেড়িবাঁধ দুর্বল হয়ে ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।

গতকাল বিকালে সরেজমিনে দেখা যায়, উক্ত পয়েন্টে প্রায় ১০ গজ প্রস্থের মূল বেড়িবাঁধ কেটে নির্মিত পুল দিয়ে চিংড়ি ঘেরে সাগরের জোয়ারের পানি প্রবেশ করানো হচ্ছে । এতে পাশের গ্রামগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

৬৬/৩ পোল্ডারের আওতাধীন পানি ব্যবস্থাপনা উন্নয়ন দলের সদস্যরা বলেন, সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে পানির তোড়ে কাটা বেড়িবাঁধ ও ঝুঁকিপূর্ণ পুল ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করে আশপাশের সব গ্রাম প্লাবিত হতে পারে। গত পূর্নিমার জোয়ার চলাকলীন সময়েও ঝুঁকিপূর্ণ উক্ত পয়েন্টে বেড়িবাঁধ উপচে গ্রামে পানি ঢুকেছে। ভাঙ্গন বড় হয়ে গেলে এতদঞ্চলের সব চিংড়ি ঘের ও ৮/১০ টি গ্রাম সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে বলেও জানান তাঁরা।

এলাকাবাসী জানান, এর আগে ২০১৭ সালে উক্ত পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় দুই বছর জোয়ারের পানিতে ভেসেছে গোটা এলাকা।

স্থানীয়রা আরও জানান, উক্ত বেড়িবাঁধ তাদের চলাচলের একমাত্র মাধ্যম । বেড়িবাঁধ কেটে দেয়ায় এলাকার বাসিন্দাদের বাহির এলাকার সাথে যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত আবদুল্লাহ মৌলভী বলেন, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে পুল বসানো হয়েছে। মৌসূম শেষে তা আবার বন্ধ করে দেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার’র নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ বলেন, সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধ পুল বসানোর বিষয়টি অবগত হয়েছি। পরিদর্শনের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, প্রায় সময় এলাকার গুটিকয়েক প্রভাবশালী তাদের স্বার্থ চরিতার্থে উপকূলবাসীর জীবনকে হুমকিতে ফেলে সংশ্লিষ্ট বিভাগকে ম্যানেজ করে এসব দেশ ও জনবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট