1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঈদগাঁওয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের ঈদগাঁও থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। বুধবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ঘোনাপাড়ায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা, তবে তাৎক্ষণিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এরপর ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠিয়েছেন৷

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান- স্থানীয়রা রাত সাড়ে বারোটার দিকে ২ টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবক ওই স্থানে অবস্থান করতে দেখেন । কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে চাপিয়ে রাখা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠে। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ওইসব যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। তবে তারা সবাই অপরিচিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা৷

ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে । তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট