1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

উখিয়ায় অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে রোহিঙ্গা নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি |

কক্সবাজারের টেকনাফে অপহরণ করতে এসে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে এক রোহিঙ্গা নিহত ও অপরজন আহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের ঘোনা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত অপহরণকারী আজিমুল্লাহ কুতুপালং ১নং ক্যাম্পের বাসিন্দা। আহত অপহরণকারী মোহাম্মদ হাশেমও একই ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহ আলমের দুই ছেলে পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘোনার কাছে এলে শাহ আলমের ছেলে আবছারকে অপহরণকারীরা ধরে বেঁধে ফেলেন। তার চিৎকারে পেছনে থাকা বাবা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয় জনতাও যোগ দেন শাহ আলমের সঙ্গে। একপর্যায়ে দুই অপহরণকারীদের ধরে গণপিটুনি দেওয়া হয়।

স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত ওই দুই অপহরণকারীকে পুলিশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, অপহরণ করতে এসে দুই রোহিঙ্গা জনতার হাতে আটক হয়। জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং আরেকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট