1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

উখিয়ায় অপহরণ-মানবপাচার চক্রের দুই মূলহোতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম দুই মূলহোতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় উখিয়ার মরিচ্যা ও পালংখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (৪৬) ও পালংখালী ইউনিয়নের নাজির হোছনের ছেলে জিয়াবুল হক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জানতে পারি উখিয়ার দক্ষিণ মরিচ্যা এলাকায় এক ব্যক্তি অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আরিফ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরিফ জিজ্ঞাসাবাদে জানায়, আরিফ টেকনাফের নতুন পল্লান পাড়া ও লেঙ্গুর বিল এলাকার অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা। আরিফ এবং তার অন্য দুই ভাই মুহিত কামাল ও কুলু মিলে দক্ষিণ মরিচ্যা এলাকায় সমস্ত অপহরণ ও মানবপাচার নিয়ন্ত্রণ করে থাকে। সম্প্রতি তার ভাই মুহিত কামাল পাঁচজন সহযোগীসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার আরিফুল ইসলাম প্রকাশ আরিফের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দুইটিসহ ৪টি মামলা রয়েছে।

অপরদিকে বুধবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী এলাকায় অপহরণ, মুক্তিপণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি জিয়াবুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জিয়াবুল উখিয়ায় অপহরণ ও মানবপাচারের একটি চক্রের অন্যতম মূলহোতা। রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে যোগসাজশে অপহরণ, মুক্তিপণ ও মানবপাচারের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করে থাকে জিয়াবুল। উল্লেখ্য, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানায় মানবপাচার আইনে একটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট