1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

উখিয়ায় মাটিচাপায় রোহিঙ্গা মৃত্যুর ঘটনায় ৬ জনকে আসামি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের উখিয়ায় বে-আইনীভাবে সরকারি সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে বন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাভুক্ত উখিয়া সদর বিটের ওয়ালাপালং মৌজার আরএস ৮২৬৪ নং দাগের সংরক্ষিত বনভূমির পাহাড় কেটে মাটি পাচারের দায়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) মামলাগুলো দায়ের করা হয়। উল্লেখিত দাগে পাহাড় কাটতে গিয়ে বুধবার (২৯ মার্চ) সকালে মাটি চাপায় ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়। দায়ের করা মামলা নং ২৬/উসবি-১২১/উখি-২২/২৩ এ পাহাড় কাটার সময় বুধবার সকাল ৭ টা উল্লেখ করে ৩ জনকে আসামি করা হয়েছে এবং আরো ৩জনকে অভিযুক্ত করে মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮ টার সময় পাহাড় কাটার অভিযোগে মামলা নং ২৫/উসবি-১২প/উখি-২২/২৩ দায়ের করা হয়।

মামলায় আসামিরা হলেন, উখিয়ার রাজাপালং ৬ নং ওয়ার্ডের মুহুরীপাড়া গ্রামের মৃত বসু উল্লাহর ছেলে আব্দুল মান্নান প্রকাশ টোনা মিস্ত্রী (৫৭) , একই ওয়ার্ডের শীলের ছড়া গ্রামের মৃত আবুল বলির ছেলে আব্দুল জব্বার প্রকাশ বুলু (৪৫) ও একই ওয়ার্ডের মাছকারিয়া গ্রামের কাশেম আলির ছেলো নুরু মাঝি (৫০),রাজাপালং ৬ নং ওয়ার্ডের মুহুরীপাড়া গ্রামের আলী আহমেদ প্রকাশ ভটকা আলীর ছেলে নেছার আহমেদ (৫০), একই ওয়ার্ডের মধুরছড়া গ্রামের মীর আহম্মেদের ছেলে মোহাম্মদ আলম (৩৮) ও একই ওয়ার্ডের শীলের ছড়া গ্রামের মৃত আবুল বলির ছেলে নুর মোহাম্মদ বলি (৩৬)।

মামলার বিবরণীতে বলা হয়েছে ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালে সংশোধিত) ২৬-১ নং এর (ক), (খ), (গ), (ঘ) ও (ঙ) ধারায় আসামিরা শাস্তি পাওয়ার যোগ্য।  এর আগেও আসামি নুরু মাঝি ও আব্দুল মান্নান প্রকাশ টোনা মিস্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিলো বনবিভাগ। উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংরক্ষিত বনের পাহাড় কাটা অবৈধ ও আইনানুযায়ী গুরুতর অপরাধ। পাহাড় কেটে মাটি পাচারে জড়িত চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তৎপরতা অব্যাহত রাখবে বনবিভাগ।”

উল্লেখ্য, বুধবার সকালে আসামি নেছার আহমেদ এর অবৈধ দখলীয় ৮২৬৪ দাগের বসতভিটার পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত ৩ শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো ২জনের মরদেহ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট