1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

উখিয়ায় রক্তাক্ত শিক্ষক: প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি |

উখিয়ায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের খেলার মাঠে ও সোনার পাড়া স্টেশনে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পৃথক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজ।

এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জুয়েল মামুন, সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, যুবলীগ নেতা এড. সাকো আলম শাকো, মৎস্যজীবি লীগ নেতা আব্বাস উদ্দিন জয়, মো. ফয়সাল,মোহাম্মদ হোসাইন, মো. শেখ সাঈদী, মাজেদুল কবির সাজেল ও আবদুল্লাহ আল মুবিনসহ প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা রেকর্ড করে সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আগামীতে সড়ক অবরোধ, মানববন্ধন, বিদ্যালয়ের ক্লাস বর্জন সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুল হক ফজলী ইতোপূর্বে ইউএনও, এসিল্যান্ড, পুলিশের উপর হামলা চালিয়ে দিনদুপুরে সরকারি গাড়ি ভাঙচুর করেছিল এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা চালিয়েছিলো। এছাড়াও সে একজন ভূমিদস্য ও মানবপাচারকারী। তার বিরুদ্ধে থানা এবং আদালতে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৪ জুলাই) সকালে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের আন্ত: ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠ সংস্কারকালে সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর ওই এলাকার আবু ছৈয়দ ফজলীর নেতৃত্বে ছৈয়দ নুর, মো. জুনায়েদ, বুলবুল আক্তার, জাহানারা বেগম সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলু বাদী হয়ে ৫ জনকে আসামি করে উখিয়া থানায় এজাহার দায়ের করলেও পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে এখনো মামলা রেকর্ড না করায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের সাথে একত্বতা ঘোষণা করে সভায় অংশ নেন স্থানীয় ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদের অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট