1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই করতে গিয়ে আটক ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি | 

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছেন এক চাকরিচ্যুত পুলিশ সদস্য ও তিন রোহিঙ্গা। রোববার (৯ জুলাই) রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

আটকরা হলেন বরখাস্ত পুলিশ সদস্য নিরঞ্জন দাস, তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি থানার রতীশ দাসের ছেলে। বাকি তিন রোহিঙ্গা হলেন মো: সাদেক (২৩), শাহিন আলম (২০), মো: আসলাম (২০)।

সৈয়দ হারুন অর রশীদ জানান, ২০২২ সালে বালুখালী একটি ক্যাম্পে ছিনতাইকালে স্থানীয়দের হাতে আটক হয়ে ওই পুলিশ সদস্য বরখাস্ত হন। পরে ওই অভিযোগের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। জেল থেকে বেরিয়ে তিনি রোহিঙ্গাদের নিয়ে একটি সিন্ডিকেট গ্রুপ গড়ে তোলেন। পুলিশের পরিচয় ব্যবহার করে ছিনতাই করে গ্রুপটি। তারা টার্গেট করে ছিনতাই করে। স্থানীয় একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করেছে। পরে বিষয়টি আমাদের জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, যে পুলিশ সদস্যকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে তাকে একই ঘটনায় ২০২২ সালে আটক করে চাকরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগেও একটি ছিনতাইয়ের মামলা আছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট