1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের নালা থেকে গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

উখিয়া প্রতিনিধি |

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পানি চলাচলের নালা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের একটি নালা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মুহাম্মদ মুজিব (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরবর্তীতে তারা ক্যাম্প মাঝিদের জানালে মাঝিরা পানবাজার ৮ এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা লাশটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করে।

পুলিশ জানায়, লাশের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট