1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের নিয়ে ফুটবল টুর্ণামেন্ট বন্ধে পুলিশের মাইকিং!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

উখিয়ার বালুখালীতে ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার রোহিঙ্গাদের সমাগমের ঘটনায় থানার পুলিশ এ্যাকশনে নেমেছে । গতকাল দুপুরে বালুখালী ও কুতুপালং সহ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় পুলিশের পক্ষে মাইকিং করে যে কোন টুর্নামেন্ট আয়োজন না করার জন্য সতর্ক করে দেওয়া হয় ।

গতকাল বুধবার দৈনিক কক্সবাজার পত্রিকায় ‘উখিয়ার বালুখালীতে ফুটবল টুর্নামেন্টে রোহিঙ্গ ঢল!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।
গতকাল দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ বালুখালী ফুটবল খেলার অস্থায়ী মাঠে মাঠে গিয়ে হানা দেয়। উখিয়া থানার নিজস্ব ফেসবুক আইডিতে উখিয়া থানার ওসি বলেন , বিনা অনুমতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ফুটবল সহ যে কোন টুর্নামেন্ট বন্ধ রাখার জন্য বলা হয়। হাজার রোহিঙ্গা দর্শকের সমাগম ও টাকার বিনিময় বেআইনিভাবে টিকেট বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়া অন্যায়। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রোহিঙ্গা ক্যাম্পের পাশে টুর্নামেন্ট বন্ধ রাখার ঘোষণা করা হয় । এই আদেশ অমান্য করে টুর্নামেন্ট পরিচালনা করলে যে কোন ব্যক্তি প্রতিষ্ঠান ও আয়োজক কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন গ্রামবাসীরা জানিয়েছেন , বালুখালী পান বাজারের দক্ষিণ পাশে ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন মাঠে গত মঙ্গলবার ফজল কাদের চৌধুরী ( ভুট্টো) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় । উক্ত খেলা দেখার জন্য হাজার হাজার রোহিঙ্গার সমাগম ঘটে। টাকা দিয়ে টিকিটের বিনিময় রোহিঙ্গারা মাঠে প্রবেশ করে । বিশেষ করে ফুটবল খেলা দেখার নামে রোহিঙ্গারা ক্যাম্প থেকে লোকালয়ে ছড়িয়ে পড়ায় সচেতন নাগরিক সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দায়িত্বরত আর্মড পুলিশকে ফাঁকি দিয়ে কিভাবে হাজার হাজার রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে লোকালয়ে ছড়িয়ে পড়ছে তা নিয়ে সবাইকে ভাবিয়ে তুলছে ।

এদিকে গতকাল সন্ধ্যায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করেছেন, উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে কোনভাবে রোহিঙ্গা খেলোয়াড় খেলায় অংশগ্রহণ ও রোহিঙ্গা দর্শক সমাগম ঘটিয়ে টুর্ণামেন্টের খেলা আয়োজন করা যাবে না । রোহিঙ্গা খেলোয়ার বা দর্শক সমাগম ঘটে এমন সকল খেলা বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এই আদেশ অমান্য করে টুর্নামেন্ট পরিচালনা বা খেলার আয়োজন করা হলে খেলা আয়োজন কারীর প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বালুখালী ও কুতুপালং সহ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অস্থায়ী মাঠ বানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি না নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা এবং হাজার হাজার রোহিঙ্গাদের সমাবেশ ঘটানো খুবই উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে । উপজেলা প্রশাসন ও উখিয়া থানা পুলিশ টুর্নামেন্ট বন্ধে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলতে বলতে আমি এখন পাগল হয়ে গেছি৷ রোহিঙ্গারা এখন সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে৷ তারা খেলা দেখা বা বাজারের বাহানা দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে৷ এমন অবস্থায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী টুনার্মেন্ট বন্ধ করে দেয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এটি যুগান্তকারী সিদ্ধান্ত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট