1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

 

উখিয়া প্রতিনিধি |

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) সাড়ে ৫টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় নিহত বশির আহমেদ কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের রহমত উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এ সময় তিনি বলেন, ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮/১০ জন আরসার সন্ত্রাসীদের নেতৃত্বে মাদ্রাসা ছাত্র বশির আহমেদ কে গুলি করে পালিয়ে যায়।পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশির আহমেদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে এবং বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট