1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী মহাসচিব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

উখিয়া প্রতিনিধি |

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছেন। এরপর তিনি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার (যুগ্মসচিব) মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, মিয়ানমারে নিপীড়নের কারণে নব্বই দশক হতে ২০১৭ সালের শেষ সময় পর্যন্ত ১২ লাখের মতো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরমধ্যে ২০১৭ সালে একই সময়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। বিপদগ্রস্ত এসব রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমি ও সমতল মিলিয়ে ৩৩টি ক্যাম্প করে রাখা হয়েছে। এদের প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত ছয় বছরেও তা আলোর মুখ দেখেনি। এরই মাঝে বিশ্বের নেতৃত্ব স্থানীর বিভিন্ন দেশের দায়িত্বশীলরা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আসছেন। ১১ সেপ্টেম্বর এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট