1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

উখিয়ার সাইক্লোন শেল্টার পরিদর্শনে ডিসি : ৪৬ টি সাইক্লোন শেল্টার ও ৬০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা  ডেস্ক |

গভীর সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উখিয়া উপজেলার উপকূলীয় এলাকার বিভিন্ন সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান৷
শুক্রবার (১২ মে) বিকেলে জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন৷
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, আইএফআরসি সদস্য, সিপিপি সেচ্ছাসেবক, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ৷

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে।

উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান, ‘উপজেলায় ৪৬টি সাইক্লোন শেল্টার এবং ৬০০ সেচ্ছাসেবক শুকনো খাবার প্রস্তুত আছে৷’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, ‘মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। তাই উখিয়া উপজেলার উপকূলীয় এলাকার সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷’

কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান জানান, ‘কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক সজাগ রয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে উপকূলীয় উপজেলার সাইক্লোন শেল্টার গুলো পরিদর্শন করেছি এবং সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে|

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট