1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

উখিয়ার ৪০০ এসএসসি পরীক্ষার্থীর জন্য পাখার ব্যবস্থা করলো কর্তৃপক্ষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি |

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ৪০০ পরীক্ষার্থীর জন্য বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ মে) অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সরেজমিনে দেখা যায় নির্মাণধীন ভবনের ১২টি কক্ষে বিদ্যুৎ সংযোগ দিয়ে যুক্ত করা হয়েছে বৈদ্যুতিক পাখা। তীব্র গরমে স্বস্তিতে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে।

প্রথম পরীক্ষার দিন গরমের ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন বলে জানান উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জাহান চৌধুরী।

গত রোববার পার্বত্যনিউজে ৪০০ পরীক্ষার্থীর দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ফলশ্রুতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে কেন্দ্র কর্তৃপক্ষ তৎপর হয়। উদ্যোগটি বাস্তবায়ন হওয়ায় কেন্দ্র ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানোর পাশাপাশি পার্বত্যনিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবক মহল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট