1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

উখিয়ায় এপিবিএনের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গুলিবিনিময়, নারীসহ নিহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের পাহাড়ি এলাকায় এ গুলিবিনিময় হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ।

নিহত দুজন হলেন ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের নুরুল ইসলামের স্ত্রী নুর হাবা (৫০) ও একই ক্যাম্পের বশির আহমদের ছেলে মোহাম্মদ হাসিম (৩২)। হাসিম আরসার সামরিক শাখার দায়িত্বে ছিলেন।

এএসপি ফারুক আহমেদ জানান, দুপুর থেকে ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের পাহাড়ি এলাকায় আরসার ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থান করছে—এমন সংবাদে অভিযানে যায় এপিবিএন। কয়েক টিম ভাগ হয়ে অভিযান শুরু হলে এপিবিএনের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে আরসার সন্ত্রাসীরা।

এসময় বসতঘরে থাকা রোহিঙ্গা নারী নুর হাবা নিহত হন। পরে আত্মরক্ষার্থে এপিবিএন গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশির সময় আরসার সামরিক শাখার নেতা মোহাম্মদ হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

এপিবিএনের সহকারী পরিচালক আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য সাদেককে আটক করা হয়। এ ঘটনায় এপিবিএনের দুইজন সদস্যও আহত হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র- দৈনিক বাংলা

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট