1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এক লক্ষ ইয়াবা পাচার : ২ জনের ৭ বছর করে কারাদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী |

এক লক্ষ ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জনকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিতদের একইসাথে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে প্রত্যেককে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার (৩ মে) এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মোঃ শফি ও আয়েশা খাতুনের পুত্র সাদ্দাম হোসেন এবং একই এলাকার মোঃ সাব্বির আহমদ এর পুত্র বেলাল হোসেন। রায় ঘোষণার সময় দন্ডিত সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন এবং অপর দন্ডিত আসামী বেলাল হোসেন পলাতক রয়েছে।

মামলার অপর ২ আাসামী টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার খলিলুর রহমানের পুত্র তালেব এবং একই এলাকার মৃত সুলতান আহমদ এর পুত্র জুবায়ের হোসেনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমেনী মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট