1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি। 
দীর্ঘ প্রায় দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় জনসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
চকরিয়া উপজেলার খুটাখালীর পীর সাহব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।
মঙ্গলবার সকালে কক্সবাজারে পৌঁছে দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় যান তিনি। কবর জেয়ারত শেষে তিনি চকরিয়ার খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এরপর খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্চপিয়া এলাকায় গণসংযোগ করেন। দীর্ঘ দেড় দশক পর নিজ নির্বাচনী এলাকা খুটাখালী ইউনিয়নের এসব গ্রামে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
২০০১ সালে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসেন সংসদ সদস্য নির্বাচিত হলে চারদলীয়জোট সরকার গঠন এবং যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন সালাহউদ্দিন আহমেদ।
পাঁচ দিনের কর্মসূচি
দলীয় সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জনসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে সেখান থেকে চকরিয়ার খুটাখালীতে পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন তিনি।
সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বিকেলে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জনসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন। রাতে তিনি পেকুয়া সদরের নিজ বাসভবনে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল বুধবার সকালে বাবা–মায়ের কবর জিয়ারতের মাধ্যমে পেকুয়ায় প্রচারণা শুরু করবেন। এদিন শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে জনসংযোগ করবেন।
বৃহস্পতিবার মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও পথসভায় যোগ দেবেন। শুক্রবার চকরিয়ার কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ডেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে দিনব্যাপী জনসংযোগ করবেন। এদিন তিনি বিভিন্ন মাদ্রাসা ও দলীয় কার্যালয় পরিদর্শন করবেন।
শনিবার চকরিয়ার কেয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে মহিলা সমাবেশে যোগ দেবেন। এ ছাড়া ফাঁসিয়াখালী, কাকারা ও বরইতলী ইউনিয়নে জনসংযোগ করবেন। রোববার সফরের শেষ দিনে হারবাং ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে জনসংযোগ করবেন। দুপুরে চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট