1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজারের নতুন জেলা জজ শাহীন উদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ পদে মোহাম্মদ শাহীন উদ্দিন-কে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ১৬ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন সহ একই পদমর্যাদার ১৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে দেশের বিভিন্ন আদালতের বিচারক পদে পদায়ন করা হয়। পদায়নকৃত বিচারকদের আগামী ২০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব হস্তান্তর করে নতুন পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

কক্সবাজারে জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পাওয়া বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন বর্তমানে খাগড়াছড়ি’র জেলা ও দায়রা জজ পদে কর্মরত আছেন। তিনি বিসিএস (জুডিসিয়াল) ১৮ তম ব্যাচের একজন সদস্য। তিনি এর আগে কক্সবাজার জেলা জজশীপে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করছিলেন।

বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. সুলতান আহমদ সিরাজী’র জামাতা।

বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন কক্সবাজারে যোগদান করলে তিনি হবেন কক্সবাজারের ১৭তম জেলা ও দায়রা জজ। গত ১০ আগস্ট কক্সবাজারের ১৬তম সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী-কে দায়িত্ব হস্তান্তর করে তিনি গত ১৪ আগস্ট আইন ও বিচার বিভাগে যোগদান করেন। সদ্য বিদায়ী কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল তাঁর দীর্ঘ ৩২ বছরের চাকুরী জীবনের শেষ করে গত ১৫ আগস্ট তিনি অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যান। তিনি ছিলেন বিসিএস (জুডিসিয়াল) ১০ম ব্যাচের সদস্য

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট