1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারের ভারুয়াখালী-রশিদনগর সড়কে ডাকাতি, সর্বস্বলুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের রামুতে দুই সিএনজি আরোহী ডাকাতির শিকার হয়েছে। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ডাকাত দল। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রশিদ নগর- ভারুয়াখালী সড়কের ধলিরছরা এলাকায় এ ঘটনা ঘটে।

ভারুয়াখালী ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক জানান, রাতে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে ঐ স্থানে পৌঁছামাত্রই মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গতিরোধ করে সিএনজিতে থাকা আরোহী কাজী রফিক উল্লাহ-পিতা হাফেজ আবু বক্কর, সাং চান্দুর পাড়া, ৫নং ওয়ার্ড, ভারয়াখালীর নগদ ১৬ হাজার টাকা, দুইটি দামী মোবাইল সেট ও একই এলাকার হাই স্কুলের দপ্তরি শহিদুল ইসলামের কাছে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির পরপরই ঘটনাস্থল এলাকার মেম্বার এবং রশিদ নগর ইউপি চেয়ারম্যানের মোবাইলে বারবার কল দিলেও মোবাইল রিসিভ করেনি। পরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করলে তিনি তড়িৎ পুলিশ দল পাঠাচ্ছেন বলে নিশ্চিত করেন
ডাকাতির শিকার কাজী রফিক।

এদিকে ভারুয়াখালী এবং রশিদ নগর ইউনিয়নের কিছু অংশ কক্সবাজার সদর থানা ও রামু থানা থেকে অতি দূরত্বে হওয়ায় সহজেই অপরাধ করে নিরাপদ চলে যেতে পারে অপরাধীরা। তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ভারুয়াখালীতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন ভারুয়াখালী ইউপি সদস্য মো. ফজলুল হক। ডাকাতির বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইলে কল দিলে রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট