1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজারের মেয়র মুজিবকে এমপি দেখতে চায় সমাজপতিরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এম.এ আজিজ রাসেল |
প্রতিষ্ঠার ১৫০ বছর পর্যন্ত কক্সবাজার পৌরসভা ছিল চরম অবহেলিত। কিন্তু একজন মুজিব এসে পাল্টে দিলেন সব হিসেব নিকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পর্যটন নগরীর চেহারা। এমন বাস্তবতায় কক্সবাজার পৌরসভা থেকে মেয়র মুজিবুর রহমান বিদায় নিলেও পৌরবাসীর হৃদয়ের মণিকোঠায় তিনি রয়ে যাবেন আজীবন।

গতকাল বুধবার দুপুরে জারা কনভেনশন হলে পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এলাকার সমাজপতিরা এসব কথা বলেন।

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের সমাজ কমিটির নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেয়র মুজিবকে সদর-রামু-ঈদগাও আসন থেকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান সমাজপতিরা।

পৌরবাসীর এমন অভূতপূর্ব ভালবাসা দেখে আবেগ আপ্লূত মেয়র মুজিব। তিনি বলেন, মানুষের সেবা করার জন্য পদ পদবী লাগেনা, সেগুলো ছাড়াও ভালবাসা দিয়ে জনগণের অন্তর জয় করা যায়। তিনি আজীবন মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন৷

প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার উন্নয়নে ১২টি ওয়ার্ডের প্রায় ৩০০ সমাজ কমিটির সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি পৌর উন্নয়ন সমাজ কমিটি ফেডারেশন গঠন করা হয়। এতে মেয়র মুজিবুর রহমানকে আহ্বায়ক নির্বাচিত করেন উপস্থিত সকলেই।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, নতুন বাহারছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান, ঝাউতলা ঐক্য পরিষদের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান, নুর পাড়া সমাজ কমিটির সভাপতি ডাঃ নুরুল আমিনসহ বিভিন্ন সমাজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট