1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

কক্সবাজারে অপহৃত ৩ ব্যক্তি উদ্ধার, আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের টেকনাফ নতুন পল্লান পাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহরণ হওয়া ৩ ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ ভাইকে আটক করা হয়। জব্দ করা হয় ২ টি রামদা, ২৫ ফুট শিকল, ৮টি তালা এবং ২টি চাবির ছড়াসহ ২টি মোবাইল। সোমবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।

আটককৃতরা হলেন, আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। তারা টেকনাফ মাঠপাড়া এলাকার নজির আহমদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলা (২২)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান জানান, ২৫ মার্চ এক ব্যক্তি তার ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‌্যাবের কাছে অভিযোগ করেন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।

এই অভিযোগের ভিত্তিতে রোববার (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা নবী হোসেন ও তার ভাই জাহিদ হোসেনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। অপহরণের এই ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এছাড়া, ২৫ মার্চ বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও (২৭) উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

তিনি আরও জানান, অপহরণ চক্রের মূলহোতা নবী হোসেন ও তার ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, দুটি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভিকটিমদেরকে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তরপূর্বক আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট