1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

কক্সবাজারে অস্ত্র তৈরীর কারখানায় র‌্যাবের অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

রামু  প্রতিনিধি |

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘অস্ত্র তৈরীর কারখানার’ সন্ধান পেয়েছে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনের নেতৃত্বে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আনোয়ার হোসেন (৩৫) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার মুছা আলীর ছেলে।

র্যাব জানিয়েছেন, আটক আনোয়ার হোসেন অস্ত্র তৈরী ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সে কারখানায় তৈরী অস্ত্র সরবরাহ এবং বেচাকেনার সাথে জড়িত। লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল দুর্গম পাহাড়ী এলাকায় অস্থায়ী তাবু টাঙ্গানো অবস্থায় র্যাব সদস্যরা একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়।

এ সময় কারখানাটিতে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরী দুইটি বন্দুক, ৬০ টি গুলি, টি গুলির খালি খোসা, ১৫ টি শিসা, ১ টি ছেনি, ১ টি হাতুড়ি, ১ টি বাইশ, ২ টি রেত, ১ টি প্লাস, ৫ টি সুপারগ্লু গাম, ৫০ গ্রাম বারুদ ও ১৫০ টি বিয়ারিং বল পাওয়া যায়।

আটক ব্যক্তির স্বীকারোক্তির বরাতে র্যাবের এ কর্মকর্তা বলেন, “ আটক আনোয়ার হোসেন সংঘবদ্ধ অস্ত্র তৈরী চক্রের তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছে। চক্রটির সদস্যরা ঈদগড়ের গহীন পাহাড় এলাকায় অস্থায়ী তাবু টাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরী করে আসছিল। আর অস্থায়ী কারখানায় তৈরী অস্ত্রগুলো কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকার অপরাধী চক্রের কাছে সরবরাহ করে আসতো।

পলাতকরাসহ অস্ত্র তৈরী চক্রের সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট