1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারে আট জনকে গুলি করা সেই ব্যক্তি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার সদরে খুরুশকুল এলাকায় দিন দুপুরে ৮ জনকে গুলি করা সেই শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান গ্রেফতার করেছে সদর থানা পুলিশ| বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০ টার দিকে খুরুশকুল টাইম বাজারের উত্তরপাশের নিজের বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটক আবু সুফিয়ান ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশেষ ক্ষমতা আইন সহ আধা ডজন মামলা রয়েছে আবু সুফিয়ানের বিরুদ্ধে।
তিনি আরও জানান, ২০২২ সালের এপ্রিল মাসে জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে এলাকা বাসীর উপর এলোপাতাড়ি গুলি করে আবু সুফিয়ান ও তার ভাই মনজুর। এতে ৮ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো অন্তত ৭ জন। এই ঘটনায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল সেই সময়।

এদিকে আবু সুফিয়ানকে গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে খুশির আমেজ সৃষ্টি হয়েছে। তার ভয়ে তটস্থ থাকা এলাকা বাসী মিষ্টি বিতরণ করছে বলেও খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট