1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং খারংখালী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৭ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত মো. ফারুক আজম খান (২৮) নামে এক আসামীকে গ্রেফতার র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার (২ মে) রাত ৮ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের খারংখালী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ওই ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়ার সাহাব উদ্দিনের ছেলে
মোঃ ফারুক আজম খান (২৮) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক আজম খান, ২০১৬ সালের উক্ত মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক আজম খানের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা নং-৬, তারিখ-০৩/০৩/২০১৬, জিআর নং-৯৬/২০১৬, ১৮৬০ সালের পেনাল কোড ১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট