1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

কক্সবাজারে আবারও দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিলেন পৌর মেয়র মুজিব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি |
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর আওয়ামী লীগ নেতা এবি ছিদ্দিক খোকন, যুবলীগ নেতা মারুফ ইবনে হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোড এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির সাথে সাক্ষাৎ করেন মেয়র মুজিবুর রহমান।
এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার সাথেও কথা বলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এসময় পৌরবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেন কক্সবাজারের জনপ্রিয় এই রাজনীতিক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট