1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারে গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা তে গৃহবধূ হত্যার প্রধান আসামী আবু তাহের (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শুক্রবার ৭ এপ্রিল ৬টা ১৫ মিনিটের সময় রামুর চাকামারকুল নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন,গত ১০ মার্চ বিকাল ৩টার দিকে ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া সড়কের উত্তর পাশে চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পরবর্তী তে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত মহিলা ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড়বছর আগে একই এলাকার মৃত মীর আহমদ এর ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (০২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহেরের পরনারী আসক্তি এবং পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।
অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন আরো জানান,গত ৭ মার্চ থেকে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী থেকে ৬০ হাজার টাকা এনে দেওয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিনদিন পর ওই স্থান থেকে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় গত ১২ মার্চ ফাতেমা’র মা মোহেছেনা বেগম বাদী হয়ে আবু তাহের কে প্রধান আসামী কে ৩জন কে বিবাদী করে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আবু তাহেরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট