1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
Logo
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • প্রচ্ছদ
  • কক্সবাজার
  • বান্দরবান
  • রাঙ্গামাটি
  • খাগড়াছড়ি
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • নোয়াখালী
    • ময়মনসিংহ
  • পাহাড়ের সুখবর
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  • পাহাড়ে সম্ভাবনা
  • পাহাড়ের সমস্যা
  • আরো
    • দূর্ঘটনা
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • বিশেষ প্রতিবেদন
      • রাজনীতি
      • অর্থনীতি
      • কৃষি সংবাদ
    • লাইফস্টাইল
      • ফিচার
      • খাদ্য ও পুষ্টি
      • পাহাড়ের সমস্যা
    • ধর্ম
    • আইন-আদালত
    • খেলাধুলা
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রচ্ছদ
অপরাধ, আইন-আদালত, কক্সবাজার, জাতীয়, নিজস্ব প্রতিবেদক, সারা দেশ

কক্সবাজারে ট্রলারে ১০ লাশ,হত্যাকাণ্ডে অংশ নেন ৬০ জেলে, চিহ্নিত ২৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

সাগরে মাছ ধরে কূলে ফেরার সময় জলদস্যুর কবলে পড়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী এলাকার আনোয়ার কামালের ট্রলার। ১২ থেকে ১৩ জন দস্যুর দলটি হামলা চালিয়ে লুট করে নেয় আনোয়ারের ট্রলারের মাছ, জালসহ মূল্যবান মালামাল। এ সময় ঘটনাস্থলের পাশেই ছিল জেলেদের আরও কয়েকটি ট্রলার। সেসব ট্রলার থেকে শুরুতে ডাকাতির ঘটনা দেখতে থাকেন জেলেরা, পরে তারা একত্রিত হয়ে আনোয়ারের ট্রলারের দিকে এগোলে জলদস্যুরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে গুলি শেষ হয়ে গেলে জেলেদের চারটি ট্রলার ঘিরে ফেলে দস্যুদের ট্রলারটি। ওই চার ট্রলারে থাকা অন্তত ৬০ জেলে একযোগে হানা দেয় দস্যুদের ওপর। তাদের মারধরের পর হাত-পা বেঁধে বরফঘরে (ট্রলারে মাছ রাখার হিমঘর) বন্দি করে জেলেরা। তারপর লুটে নেওয়া মালামাল নিজেদের ট্রলারে তুলে দস্যুদের ট্রলারটি সাগরে অর্ধেক ডুবিয়ে কূলে ফিরে যায় জেলেরা।

গত ৯ এপ্রিল বঙ্গোপসাগরের মহেশখালী-কুতুবদিয়া উপকূলের কাছাকাছি এলাকায় লোমহর্ষক এ ঘটনার ১৪ দিন পর ২৩ এপ্রিল সাগরে ভেসে থাকা দস্যুদের ট্রলারটি নাজিরারটেক উপকূলে টেনে আনেন জেলেরা। সেখান থেকে উদ্ধার হয় ১০ জনের অর্ধগলিত মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। দস্যুদের ব্যবহৃত ট্রলারের মালিক ছিলেন সামশুল আলম প্রকাশ সামশু মাঝি। নিহতদের মধ্যে তিনিও আছেন। সামশুর স্ত্রী এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।

নাম-পরিচয় জানা গেছে ২৫ জনের

প্রায় চার মাস তদন্ত শেষে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) দুর্জয় বিশ্বাস বলছেন, ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের আগে-পরের ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার হওয়া ৯ আসামির বক্তব্য অনুযায়ী নিহত ১০ জনের মধ্যে দুজন সামশু মাঝি ও নুরুল কবির। তাদের নেতৃত্বেই ১২-১৩ জনের দলটি ডাকাতি করতে সাগরে গিয়েছিল। ডাকাতি হওয়া আনোয়ার কামালের ট্রলারের জেলেদের পাশাপাশি আবছার, আমান ও বাবুল মাঝির ট্রলারের অন্তত ৬০ জেলে দস্যুদের ওপর হামলায় অংশ নেয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের ঠিকানা যাচাই ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় আলোচিত আনোয়ার কামালকে এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আনোয়ার গ্রেপ্তার হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

জবানবন্দি দিয়েছেন সেই সুমন

ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় শুরু থেকেই আলোচনায় ছিলেন খাইরুল বশর সুমন। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা সুমনকে ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পরদিন রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশ বলছে, পুরো ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড এই সুমন। মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমপাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে সুমন বংশ পরম্পরায় হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। পরে জড়িয়ে পড়েন দস্যুতায়। ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে অস্ত্র দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতিতে আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যেও ছিলেন সুমন। ২০১৯ সালে জামিনে মুক্তি পেয়ে ২০২১ সালে দখল ও মারামারির মামলায় ফের গ্রেপ্তার হন। জামিনে বেরিয়ে আবারও জড়ান দস্যুতায়। ১০ হত্যার ঘটনায় সুমন নিজে সাগরে না গেলেও দস্যুদের অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি। তাই লাশ উদ্ধারের পর চলে যান আত্মগোপনে।

রিমান্ড শেষে গতকাল সোমবার বিকালে কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সুমনকে। আদালত সূত্র জানিয়েছে, গতকাল বিচারক আখতার জাবেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

এ কথা স্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্জয় বিশ্বাসও। জবানবন্দিতে সুমন কী বলেছেনÑ সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তদন্ত কর্মকর্তা। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘সুমন অনেক শক্ত হৃদয়ের মানুষ। বারবার বলেছেÑ আমি ডাকাতি করতে পাঠিয়েছিলাম, তাদের মরতে পাঠাই নাই। অথচ সুমন এটা স্বীকার করেছে যে সামশু মাঝি ও নুরুল কবির ট্রলারে ডাকাতি করতে পাঠানো লোকজন তারই লোক ছিল।’

অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে

মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর আট আসামির মধ্যে প্রধান আসামি বাইট্টা কামাল, বাঁশখালীর বাসিন্দা ফজল কাদের মাঝি ও আবু তৈয়ুব মাঝি, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন, চকরিয়ার বদরখালী এলাকার মো. নুর নবীর ছেলে গিয়াস উদ্দিন মুনির, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার এস্তেফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে মামলার ৪ নম্বর আসামি করিম সিকদার ও বাইট্টা কামালের ভাই ইমাম হোসেন এখনও জবানবন্দি দেননি।

দুর্জয় বলেন, ‘তদন্ত অনেকটা গুছিয়ে এসেছে। তদন্তে হত্যাকাণ্ডে জড়িত ২৫ জেলের তালিকা পেয়েছি। অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি চলছে। তবে ঘটনায় নাম আসা জেলে ও আনোয়ার কামালকে গ্রেপ্তার করা গেলে আরও পরিষ্কার হওয়া যাবে। সুত্র: প্রতিদিনের বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Print

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন

লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী

লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা

রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ

লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ

লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লামায় বিষবৃক্ষ তামাক চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ৮ টোব্যাকো কোম্পানীর, গিলবে ৭ হাজার ৩২০ একর নদীর চর ও ফসলি জমি, হুমকির মুখে খাদ্য নিরাপত্তা

লামায় নদীর তীর সংরক্ষণে ইউএনও’র তামাক চাষ বিরোধীঅভিযান

ত্রয়োদশ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে ৫ প্রার্থীর হলফনামা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লামায় জীনামেজু অনাথ আশ্রমে বই বিতরণ, মারমা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা

লামায় কৃষকের ফসল খেয়ে সাবাড় করে দিচ্ছে বন্যহাতি, পরিদর্শনে বনবিভাগ

লামায় সমাজসেবা দিবস উদযাপন

ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন

বমু সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বন রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা

  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
    প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,   সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান, ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬ / ০১৮১৪৮৪৫০৭৩.
শিরোনাম:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট