1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

কক্সবাজারে তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। সোমবার (১০ এপ্রিল) উপজেলার ঈদগড় ইউনিয়নের ঢালারমোড় ও সদরের চৌফলদন্ডী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন, কক্সবাজার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়ার আবছার কামালের ছেলে মো. হুমায়ুন কবির (২৩), একই ইউনিয়নের সাবেক পাড়ার এনামুল হকের ছেলে মো. রিয়াজ উদ্দীন (৩১) ও চৌফলদন্ডীর ডেইলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আবদুল মালেক (২১)।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঈদগড় ইউনিয়নে অভিযান চালায়। এক পর্যায়ে ঈদগড় ঢালারমোড় এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের একটি সিএনজি অটোরিকশা সামনের দিকে আসতে দেখে থামানো হয় এবং হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী হুমায়ুন কবির ও রিয়াজ উদ্দীনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের অটোরিকশা পিছনে লুকিয়ে রাখা ছিল ১২ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি রাইফেলের ভাঙ্গা গুলি, দেড়হাজার পিস বুলেট উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আবদুল মালেককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে অস্ত্র তৈরী অস্ত্র চোরাচালান ও অস্ত্র ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে ও দেশের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্র পাচার করতো বলে স্বীকার করেছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট